Thursday, 18 March 2010

একাকী জীবন N EKAKI JIBON

একাকী জীবন, একাকী জীবন
   কতযে বিষাদ
   কতযে ব্যথার
     কে বুঝিবে ভাই
     যে একলা থাকে নাই।

পিতা মাতা, ভাই বোন
  কতযে আপন
  কতযে আপন
    কে বুঝিবে ভাই
    যে একেলা থাকে নাই।

সুখ-দুঃখ দিন ক্ষন
  আল্লাহই আপন
  আল্লাহই আপন
      কে বুঝিবে ভাই
      যে একেলা থাকে নাই।

দুনিয়ার প্রিয়জন- নেশার স্বপন
  কতযে কৃপন
  কতযে কৃপন
    কে বুঝিবে ভাই
    যে একলা থাকে নাই।


মুহাম্মাদ রকিবুল ইসলাম
০২/০১/২০০৩

ছন্দ চাও? ছন্দ নাও SONDO CHAO? SONDO NAO

ছন্দ চাও? ছন্দ নাও
  ছন্দ নাও বই খুজে
    ছন্দ পড়ো, জীবন গড়ো
ভাবতে শিখো চোখ বুজে।

সুখ-আনন্দ, কবিতা ছন্দ
  একই কথা দুই সুরে
    ছন্দ থাকে খুশির ফাকে
কবিতা হৃদয় জুরে।

কবিতা অবুঝ এখনো সবুজ
  ছন্দে দ্রুত গতি,
    কবিতাহীন, ছন্দে দীন
ধরে তারে ভীমরতি।

সাবাস প্রকৃতি ধরায়ে বিকৃতি
  করেছো মোরে কবি;
    ছন্দে ছন্দে, আবেগানন্দে
আকবো তোমার ছবি।

কবিতার মুল্য হৃদয়ের তূল্য
  করো নাকো অপমান
    ছন্দ ছ্দ, হৃদানন্দ
কবিতার মান।

ছন্দ চাও? ছন্দ নাও
  ছন্দ নাও মন খুলে
    ছন্দ পড়ো জীবন গড়ো
ভাবতে শিখো চোখ মেলে।

(সংক্ষেপিত)

মুহাম্মাদ রকিবুল ইসলাম
০২/১২/১৯৯৭
? ছন্দ নাও

আমি আর কোনদিন আসিবোনা জ্বালাতনে AMI R KONODIN ASHIBONA JALATONE

আমি আর কোনদিন আসিবোনা জ্বালাতনে
আমায় আর দেখিবেনা মাঠ-ঘাট-বনে,
তোমাদের ছেড়ে চলে যাব আমি
      চলে যাবো দুর দেশে।
হাসি মুখে যাবো শুধু তোমাদেরই ভালবেসে।

ফিরে আসিবোনাকো কোনদিন, যাবনাকো জ্বালায়ে
আমায় আর দেখিবেনা হাজারো ভিড়ের মেলায়ে।

আমি আর রবোনাকো লাভা হয়ে জ্বালামুখে
শিতল হওয়ার জন্য ছড়ায়ে পড়িবো চারিদিকে।
আমায় আর দেখিব না লাল আর হলুদের মাঝে
আমার বিদায়ের সুর দেখ চারিদিকে বাজে।

এমনই করুন বিদায়ের মাঝে
হৃদয়ের মাঝে এক ঝংকার বাজে
কোন করুন সুর বাজেনা মোর বুকে
দেখো, বিদায় ক্ষনে কোন জ্বালা নেই মোর চোখে।

(সংক্ষেপিত)

মুহাম্মাদ রকিবুল ইসলাম
ডিসেম্বর ১৯৯৭

Saturday, 6 February 2010

ESHO এসো

এসো
হাত রেখে হাতে
এই কাল রাতে
করি বল বৃদ্ধি।

দুই চার ছয়
করি সঞ্চয়
আপন জাতির তরে
গড়ি প্রবৃদ্ধি।

এসো
ছাড়ি নেশা-বুদ
মিথ্যে ঘুষ সুদ
হৃদয় মননে আনি শু্দ্ধি।

দুই ভবে সুখ
চাই সবটুক
তার তরে রাখি শুভ বু্দ্ধি।

এসো এই ছায়া তলে
বিশ্বাস প্রদীপ জ্বেলে
বাড়াবো জাতির সমৃদ্ধি।

এসো
সত্যের পথে থাকি
আর সত্যের পথে ডাকি
প্রকৃত সুখ এরই মধ্যি।

মুহাম্মাদ রকিবুল ইসলাম
০৬/০৩/২০০৫

Because I LOVE YOU.

Where do you live?
In the great dirk,
Where is my heart saituated?

What do u think?
About my cruel love,
Which is always hurt u?

What do u love?
Free yourself from me,
Who has gone to pieces?

What do u want?
A new world without me,
Where I can't tease u?

I think so.
Though I think, you love me.
Because I LOVE YOU.

muhammad rakibul islam
19.12.1999

KHULIA DAO GO KHACHA খুলিয়া দাওগো খাচা

খুলিয়া দাওগো খাচা,
উড়ায়ে দাওগো পাখি
থাকিতে চাহেনা যে,
তারে কেমনে ধরে রাখি।

লুকায়ে যে রহিছে তারে
দাওগো লুকায়ে থাকিতে
বাহিরে যে আসিবে না তারে
যাবো না বাহিরে ডাকিতে।

সাথে যে চাহেগো যাইতে
লয়ে চলো তারে সাথে
যে যাবে না, তারে সাধিবো না
সময় নাইকো হাতে।

কয়ে দাও সবে শান্তির ঠিকানা
যে আসিতে চায় আসুক
বিশ্বাস যে করিলো না
সে বসে বসে যাচুক।

ঘড় হতে যে গিয়েছে বেরিয়ে
আর ঢুকায়ো না তারে ঘরে
ঘরের শুধাও সে ফেলিবে ঢালিয়া
বাহির ভবের তরে।

পিছের জনরে পিছনে গিয়া
যাবোনাকো ভাই আনিতে
পানির জনরে বাচাতে গিয়া
নামিবো আজ পানিতে।

অকারন যে কাদিবে বসিয়া
যাবো না তার আখি আখি মুছিতে
যে হাসিবে না তারে হাসাবো না
যাবো না কারন পুছিতে।

কয়ে কয়ে মোর ধরেছে গলা
আর পারি না কহিতে
সয়ে সয়ে মোর পাজর ভেঙেছে
আর পারি না সহিতে।

খুলিয়া দাওগো খাচা
উড়ায়ে দাওগো পাখি
পরম আদরে পেলেছি যারে
যদি পারে দিয়া ফাকি।

মুহাম্মাদ রকিবুল ইসলাম
২৫/১১/২০০০

AMAR MONER DORJA KHOLA

আকাশে সুর্য ওঠে
সুর্যের সাথে আমার
বসন্তের দিন কাটাই।

সুর্য় ডোবে
জীবনে আধার নামে
একাকিত্ব ভাল লাগেনা
নতুন বন্ধু খুজে পাই
আধার জীবনে চাদ ওঠে।

অতঃপর কোন এক সময়
চাদ পালিয়ে যায়।
একাকিত্বের অন্ধকার থেকে বাচতে
রাতের তারাদের সাথী হয়
আমার প্রতিটি ক্ষন হোক মধুর।

আমায় কি বোকা ভেবেছ
আমি সুর্য়ের প্রতিক্ষায়
বসে থাকবো।

তোমরা প্রেম প্রেম বলে কাদো
আমি শুধু সুখের বাসর গড়বো
আমার মনের দরজা খোলা
আমি নতুনের ছবি আকবো।


মুহাম্মাদ রকিবুল ইসলাম
১৮/০২/২০০৬